✳ নিরাপত্তা কর্মীদের অনুরোধ উপেক্ষা করেই ভ্যানে চড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যানে চড়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাস্যোজ্জ্বল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যানের সামনের দিকে
বসেছিলেন তিনি। কোলে এক নাতি, পাশে আরেক
নাতনি। ভ্যানের অপর পাশে সামনের দিকে ছিলেন
ভাগ্নে ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান
মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি।
প্রধানমন্ত্রীর গায়ে ছিলো চেক প্রিন্টের ধূসর
সাদা রঙ্গের টাঙ্গাইলের সুতি শাড়ি, নীল পাড়ের
আঁচলে লাল-কালো রঙের কম্বিনেশনের কারু কাজ।
বৃহস্পতিবার গোপালগঞ্জে সপ্তাহব্যাপী একাদশ
জাতীয় রোভারমুট উদ্বোধন করে দুপুরে টুঙ্গিপাড়ায়
যান বঙ্গবন্ধু বন্যা শেখ হাসিনা।
পৈত্রিক বাড়িতে নিজের পরিবার ও আত্মীয়
স্বজনদের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। এ সময়
প্রধানমন্ত্রীর দলীয় কিংবা সরকারি কোনো
কর্মসূচি ছিলো না।
বোন শেখ রেহানার ছেলের পরিবারের সদস্যদের
নিয়ে শুক্রবার সকালে পৈতৃকবাড়ি থেকে বের হয়ে
বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটে যান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে কিছু
দূরে নতুন বাড়িতে যেতে তিনি ভ্যানে চড়ে বসেন
বলে তার পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।
তিনি আরো জানান, “নিরাপত্তা কর্মীরা
প্রধানমন্ত্রীকে গাড়িতে যেতে অনুরোধ করলেও
তিনি ভ্যানে চড়ে বসেন। নতুন বাড়িতে কিছুক্ষণ
অবস্থান করার পর পুরানো বাড়িতে ফিরে আসেন
তিনি। দুপুরের খাবার গ্রহন করেন পুরাতন
বাড়িতেই।”
বাস ভবন থেকে বের হয়ে বিকাল ৩ টা ৩০ মিনিটে
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের মূল
টম্বে প্রবেশ করেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর কবরের
পাশে দাড়িয়ে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া-
মোনাজোতে অংশ নেন।
শুক্রবার বিকাল ৪ টায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া
থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা
দেন।