টিভি রিমোট চুরির সাজা ২২ বছরের জেল, চোখ কপালে উঠে গেলেও ঘটনা কিন্তু সত্য...

টিভি রিমোট চুরির সাজা ২২ বছরের
জেল..

শিরোনাম দেখে চোখ কপালে উঠে গেলেও ঘটনা
কিন্তু সত্য। একটি টিভি রিমোট চুরির দায়ে
আসামিকে ২২ বছরের সাজা দিয়েছে যুক্তরাষ্ট্রের
একটি আদালত।
ব্রিটিশ অনলাইন পত্রিকা ইনডিপেনডেন্টের একটি
প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে,
টিভির রিমোট চুরির দায়ে যুক্তরাষ্ট্রের ইলিনয়
অঙ্গরাজ্যে এরিক ব্রামওয়েল নামের একটি
ব্যাক্তিকে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন একটি
আদালত।

২০১৫ সালে একটি আবাসিক ভবন থেকে টিভির রিমোট
চুরি করেছিলেন ৩৫ বছর বয়সী এরিক। পরে তাকে
গ্রেফতারের পর গত বছরের নভেম্বরে আদালতে দোষী
সাব্যস্ত হন তিনি। সম্প্রতি তার অপরাধের রায়
ঘোষণা করা হয়েছে।
লঘু অপরাধে গুরু শাস্তি পাওয়ার পরও বলা হচ্ছে
এরিকের সাজা নাকি কমই হয়েছে! আদালতের কৌঁসুলি
বলেন, এরিকের অপরাধের ইতিহাস ঘেঁটে দেখা গেছে,
তার এই অপরাধের জন্য ৩০ বছর কারাদণ্ড পাওয়া উচিত
ছিল। এর আগেও সে রিমোট ও টিভি চুরি করেছিলেন।
তাহলে ঘটনা দাঁড়াল টিভি রিমোট চুরি করে ২২ বছর
জেল খাটতে হচ্ছে? আইন বটে !

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url