✳ হাতের কাছেই এখন ৩৫০ এমপি!
বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত ৩শ’
এবং সংরক্ষিত ৫০টি নারী আসনের এমপিদেরকে
জনগণের মুখোমুখি করতে এবার আসছে
ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘আমার এমপি ডট কম’ নামের
একটি সাইট। কেউ যদি কোনো বিষয়ে জানতে বা
জানাতে চান তাহলে এই ওয়েবসাইটে পাঠিয়ে
দিলেই যে এমপিকে প্রশ্নটি করছেন তিনি পেয়ে
যাবেন।
আমার এমপি ডট কম ওয়েবসাইটটি
পরীক্ষামূলকভাবে চলছে গত এক বছর ধরে। তবে
আনুষ্ঠানিকভাবে চালু হবে চলতি বছরের মার্চের
শেষ সপ্তাহে। এমনটাই জানিয়েছেন ওয়েবসাইটটির
প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইফতেখার মোহাম্মদ।
এই ওয়েবসাইটে থাকবে দেশের সব এমপির তথ্য। যে
কেউ ওয়েবসাইটে ঢুকে নিজের এলাকা ও এমপির
নাম দিলেই তার সব তথ্য চলে আসবে। নির্বাচন
কমিশনে দাখিল করা এমপিদের সকল সম্পদ
বিবরণীও থাকবে সেখানে। কেউ চাইলে তার
এমপিকে ই-মেইল, ফোন, টুইট ও প্রশ্ন করার অপশনও
পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। দরকারি মেনুতে
ক্লিক করে যোগাযোগ ও সব প্রশ্ন করা যাবে।
এমপির বর্তমান ও স্থায়ী ঠিকানাও আছে ওই
ওয়েবসাইটে।