তুমি যাকে অবহেলা করছো...

তুমি যাকে অবহেলা করছো, অবশ্যই সে তোমার
পার্সোনাল
একজন। তুমি কি জানো তোমার একটু অবহেলায় সে এখন কতটা
অসহায়বোধ করছে..! সে কিন্তু তার সব সুখ দুঃখ একমাত্র
তোমার
সাথে শেয়ার করতো, একমাত্র তুমিই ছিলে তার সুখ দুঃখের
সাথী।
.
যে মানুষটা তোমাকে ভাবতো তার পৃথিবী। আর সেই
মানুষটাকেই তুমি
অবহেলা করছো..! ভেবে দেখেছো একবারও, সে এখন
কতটা
অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে..! আমি নিশ্চিত তুমি যদি তার ভিতরের
অবস্থাটা
উপলব্ধি করতে পারতে, তুমি দুহাত জোর করে তার কাছে ক্ষমা
চাইতে
বাধ্য হতে। তুমি অবশ্যই ভুল শিকার করতে তার কাছে।
.
এখন তার অসহায়ত্ব শেয়ার করার মত কেউ নেই। সে কাউকে
বলতেও পারছেনা, আবার সইতেও পারছেনা। এটা কারো কাছে
শেয়ারও করা যায়না, জানো..!? এটা ভীষণ কষ্টের, সত্যিই এটা
ভীষণ
যন্ত্রনার..! মানুষটার কাছে মনে হচ্ছে এর চেয়ে মৃত্যুই
শ্রেয়..!!
.
মানুষটা তোমাকে সত্যিই ভীষণ ভালবাসে। আর এজন্যই সে
এখন এক
পৃথিবী সমান কষ্ট বুকের মধ্যে নিয়ে বয়ে বেড়াচ্ছে। তার
হৃদয়
আঙিনায় সমুদ্রের বড় বড় হৃদয় ভাঙ্গা ঢেউ আছরে পড়ছে.! এটা
একমাত্র তুমিই পারো বুঝতে, আর কেউ না।
.
তাই তোমার উচিৎ হবে তাকে সরি বলা। সরিটা একবার বলেই
দেখো,
তোমাদের সম্পর্কটা আরো কত সুদৃঢ় হয়...!
.
তানা হলে মানুষটা ধীরে ধীরে একসময় হারিয়ে যাবে
সমুদ্রের
অতল গভীরে.! হয়তো তখন তুমি বুঝতে পারবে, কিন্তু
তখন সেই
তাকে হাজার খুঁজলেও আর ফিরে পাবেনা....!!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url