✳আমি বসে বসে কিছুক্ষন ভাবলাম,'হায়রে বাতাস- আজকাল বাতাসে কি না হয়!..কারো মাথার সব চুল উড়ে যায়...আবার কারো পেটে বাচ্চাও হয়!!

আজকে চেম্বারের শেষ রুগী দেখলাম,২১ বৎসরের একটা
মেয়ে অবিবাহিত।
.
রুগী'র কমপ্লেইন হলো,গত ৩মাস যাবত তার পিরিয়ড
বন্ধ এবং সাথে এক ডাক্তারের ৩মাস পূর্বের
প্রেসক্রিপশন দেখিয়ে অভিযোগ করলো, ঐ ডাক্তারের
ঔষুধ খেয়েই তার এই সমস্যা হইছে!
.
পেসক্রিপসনে দেখলাম UTI-এর চিকিৎসা দেওয়া। রুগী
ও তার মা'কে বুজানো'র চেষ্টা করলাম যে, ঐ ঔষুধ
গুলোতে এই রকম হওয়ার কোন সম্ভাবনাই নাই। ব্যার্থ
হলাম তারা তাদের অভিযোগেই অটল।
.
যা হোক,কথা না বাড়িয়ে একটা তলপেটের USG ও
প্রস্রাবের রুটিন পরিক্ষা করতে বললাম।
.
USG করতে গিয়ে দেখি ১২সপ্তাহের Pregnancy...আমি
অবাক হলাম না, এই রকম অনেক দেখেছি!
.
মেয়ে এবং তার মা'কে বলার সাথে সাথে মেয়ে লাফ
দিয়ে উঠলো USG বেড থেকে,
- 'কি বলেন এইসব? আম্মা গো, আম্মা এই ডাক্তার এই
সব কি বলে! কি ভাবে সম্ভব!! আম্মা বিশ্বাস করো,
ডাক্তার সাব বিশ্বাস করেন,আমার এই রকম কোন
কিছুই ছিলো না। আল্লাহ্ গো আল্লাহ্ ..তুমি আমারে
একি শুনাইলা....' কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে
যাওয়ার দশা।
.
মা'র দিকে তাকালাম দৃষ্টি দেখে মনে
হলো,দুনিয়াতে নাই। বললাম, 'মেশিনে
যা দেখা যাচ্ছে, যা সত্যি, তাই আমি বলছি...এতে
কোন ভূল নেই।
.
এইবার আমার অবাক হবার পালা... মা বলছেন,' ঐ তুই
কাঁদিসনা..কাঁদিসনা, বাতাসে এই রকম হইছে ...আলগা
বাতাস.. খারাপবাতাসে, কাঁদিসনা...
.
এইবার মেয়ে সুযোগ পেয়ে গেলো, - 'হ..আম্মা ..হ, আমি
তোমারে ৩মাস আগে একবার বলছিলাম না? আমি
ঘরে শুয়ে থাকা অবস্থায় একটা কি রকম জানি বাতাস
আমার গায়ে লাগছিলো,তখন থেকেইতো আমার শরীর
অসুস্থ হইতে শুরু করলো..না..আম্মা?
.
ডাক্তর সাব, এখন এইটা কি করা যাইবো...আল্লাহ্ গো
তুমি আমারে মাইরা ফালাও.. উঠাইয়া নাও....
.
আমি দেখলাম বিপদ.. এতো চেম্বারই উঠাইয়া
ফেলতেছে, - "শুনেন বাতাসে হইছে না কিসে হইছে
এটা আমার জানার দরকার নাই..আপনার পেটে
বাচ্চা আছে এটাই এখন সত্যি..আর MR করানোর সময়ও
পার হয়ে গেছে,এখন বাচ্চা নষ্ট করতে চাইলে Abortion
করাতে হবে"।
.
আরও কিছুক্ষন কান্নাকাটি - রোনাজারি'র পর
চেম্বার থেকে তারা বের হয়ে যাওয়ার সময়, মেয়ের
মা'কে ডেকে বল্লাম, - 'শুনেন এইসব আলগা বাতাস-
টাতাস বাদ দিয়ে.. কার বাতাসে হইছে, মেয়ের থেকে
বের করেন ও পারলে ওই বাতাসের সাথে বিয়ে দিয়ে
দেন।
মা,'হ..বুজছি ..' বলে হন হন করে হাটা দিলেন।
.
আমি বসে বসে কিছুক্ষন ভাবলাম,'হায়রে বাতাস-
আজকাল বাতাসে কি না হয়!..কারো মাথার সব চুল
উড়ে যায়...আবার কারো পেটে বাচ্চাও হয়!!
.
( লেখাঃ ডাঃ মিথিলা সুলতানা )

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url