⊙ বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত “উক্তি” — ০১

পৃথিবীর বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত উক্তি যা
আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো আমাদের
জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
.

“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে
সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও।
আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥

—মারিও কুওমো।

“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে
জানুন, নিজের পথে চলুন॥ ”
—ডেল কার্নেগি।

“ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং
সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে
হয়॥ ”
—পীথাগোরাস।

“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।
“ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে
তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ”
—লেলিন।

“ একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে
যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান
ভোলে না॥ ”
—জর্জ লিললো।

“ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই॥ ”
—অ্যারিস্টটল।
“ বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর
অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে॥ ”
—মিল্টন।

“ আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়॥ ”
—ইবনে সিনা।
“ স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে,
স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো।
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ”
—ব্রায়ান ডাইসন।

“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের
জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ
কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস
হবে॥ ”
—আইনস্টাইন।

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম
দেয়॥ ”
—জন লিভেগেট।
“ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥ ”
—উইলিয়াম ল্যাংলয়েড।
“ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার
মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা
বারবার বললে সত্য ৰলে মনে হয়॥ ”
—হুমায়ূন আজাদ।

“ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য
করতে পারে না॥ ”
—জন এন্ডারসন।
“ চিন্তা কর বেশি, বল অল্প এবং লেখ তার চেয়েও
কম॥ ”
—জন রে।

“ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং
সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া॥ ”
—থেলিস।

“ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের
জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও॥ ”
—থেলিস।

“ সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার
চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে
প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি
নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল
হবেন॥ ”
—Albert Schweitzer.

“ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো
যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ”
—টমাস আলভা এডিসন।

“ যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর
যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই
ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”
—ফ্রান্সিস বেকন।

“ সত্যকে ভালবাস কিন্তু ভুলকে ক্ষমা কর॥ ”
—ভলতেয়ার।

“ আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল।
আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল
হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা
স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়॥ ”
—মার্ক জুকারবার্গ।

“ যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়॥

—এডমণ্ড বার্ক।

“ পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি
মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার
করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু
অপদার্থই ভেবে যাবে॥ ”
—আইনস্টাইন।

“ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি
চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥ ”
—মাইকেল জর্ডান।

“ প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে
বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক॥ ”
—আব্রাহাম লিংকন।

‘‘ যারা আমাকে সাহায্য করতে মানা করে
দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের
‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে
শিখেছি॥ ’’
—আইনস্টাইন।

“ যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি
হানা দেয়॥ ”
—জন সার্কল।

“ আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত
শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত
হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা
কুন্ঠিত হই॥ ”
—প্রমথ চৌধুরী।

“ তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক
জানে; তবুও তোমাকে পছন্দ করে॥ ”
—অ্যালবার্ট হুবার্ড।

“ স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর
যা থাকে; তাই হলো শিক্ষা॥ ”
—অ্যালবার্ট আইনস্টাইন।

“ আমি আপনাকে কখনও ভালবাসতে না বলে যুদ্ধ
করতে বলি। কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয়
মরবেন। কিন্তু ভালবাসাতে না পারবেন বাঁচতে; না
মরতে॥ ”
—এডলফ হিটলার।

“ যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে,
পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু,
তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার
কপাল নয়॥ ”
—ডঃ লুৎফর রহমান।

“ বাঙালি সমালোচনা সহ্য করে না; নিজেকে কখনো
সংশোধন করেনা। নিজের দোষত্রুটি সংশোধন না
করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে
সমালোচনার যথাযথ উত্তর॥ ”
—হুমায়ুন আজাদ।

“ কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে
বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার
খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন
করতে পারেনা॥ ”
—টমাস আলভা এডিসন।

“ সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো
হতে চায় না॥ ”
—জোনাথন সুইফট।

“ ছেলেদের মদ্ধে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ-
টাকা এবং মেয়ে। সব সময় এই দুইটি জিনিস বন্ধুত্ব
থেকে দূরে রাখতে চেষ্টা করুন॥ ”
“ পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে
তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা
অভিনেত্রী হতে পারেনি॥ ”
—হুমায়ুন আজাদ।

“ তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে
ইচ্ছে করবেনা; কারণ তখন তোমার বাস্তব জীবন
স্বপ্নের চেয়ে আনন্দময় হবে॥ ”
—Dr. Seuss.

“ একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল
করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে।
এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর
আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা॥ ”
—বিল গেটস।

“ টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে
অশিক্ষিত থাকা ভাল॥ ”
—সক্রেটিস।

“ জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন
থেকে একটা বছর ঝরে গেল, সে জন্যে অনুতাপ করাই
উচিত॥ ”
—নরম্যান বি.হল।

“ সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে
আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে॥

—আল হাদিস।

“ আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা
আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান
তবে সেটা আপনার দোষ॥ ”
—বিল গেটস।

“ সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর একটা মন খুঁজো,
তাহলে ভালবাসার সফলতা আসবে॥ ”
“ যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালবাসো। আর
যে তোমাকে ভালবাসে তাকে তুমি কষ্ট দিওনা।
কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু
কারো কাছে হয়তোবা তুমিই তার পৃথিবী॥ ”
“ যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে
শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত॥ ”
—নেপোলিয়ান।

“ যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো
দেখা নয়, তাকানো॥ ”
—যাযাবর।

“ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে
এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে॥

—বায়রন।

“ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই
ক্ষমা করিও না॥ ”
—সাইরাস।

“ কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত
ভালোবাসি॥ ”
—স্বামী বিবেকানান্দ।

“ জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই॥ ”
—পবিত্র গীতা।

“ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে
স্বর্ণযুগ বলা হয়॥ ”
—জর্জ গ্রসভিল।

“ আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার
অস্তিত্বের কোন মূল্য নেই॥ ”
—সুইফট।

“ বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন বিচারকের
শরণাপন্ন হতে না হয়॥ ”
—প্লেটো।

“ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ
উদ্দেশ্য খুঁজে পায় না॥ ”
—জন বেকার।

“ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক
আকর্ষণ॥ ”
—হযরত আলী (রাঃ)।
“ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা
দিয়ে মানুষ চেনা যায়॥ ”
—জন এ শেড।

“ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর,
তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ ”
—ডব্লিউ এস ল্যান্ডের।

“ একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ॥ ”
—এস টি কোলরিজ।
“ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও॥ ”
—মেরিডিথ।

“ সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু
অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।
“ যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে
সেটা বুঝতে দেবে না॥ ”
—জন বেকার।

“ যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে
সবচেয়ে অসুখী॥ ”
—জন লিলি।

“ ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার
কাছে আকাশের তারার মত উজ্জ্বল॥ ”
—জনসন।

“ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো,
অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন
সার্থকতা নেই॥ ”
—উলিয়ামস হেডস।

“ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা
থাকে সারাটি জীবন॥ ”
—রবীন্দ্রনাথ ঠাকুর।

“ সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি
নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে॥ ”
—লর্ড হ্যলি ফক্স।

“ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে
ব্যক্তিত্বহীন॥ ”
—মার্ক টোয়েন।

“ পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা
অবিবাহিত জীবনযাত্রা করতে পারে॥ ”
—জর্জ বার্নাডস।

“ যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত
সুলভ্য॥ ”
—আলেকজান্ডার।

“ বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন॥ ”
—সক্রেটিস।

“ যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে
সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব
দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়॥ ”
—রবার্ট ফ্রস্ট।

“ ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের
উপর তা গড়ে উঠে॥ ”
—স্কট।

“ বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও
পবিত্র॥ ”
—আল হাদিস।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url