■ পারবোনা আমি ছাড়তে তোকে.....

মেয়ে-তোমাকে বিয়ের
কথা বললেই ভয় পাও কেনো ?
.
ছেলে -
আমি যে ভালো চাকরি করি না ।
.
মেয়ে-তাতে কি ?

ছেলে -তোমাকে যে দামী গাড়ি করে ঘুরাতে পারবো
না । যেটাতে তুমি অভ্যস্ত।

মেয়ে-রিক্সায়
করে ঘুরাতে পারবে ?

ছেলে -তাতো পারবোই ।

মেয়ে - নয়তো পায়ে হেঁটেই দুজন সারাটা শহর
ঘুরবো ।

ছেলে -তোমাকে যে আমি চাইনিজ খাওয়াতে পারবো
না । মেয়ে-ফুচকা খাওয়াতে পারবে ?
.
ছেলে-হুমম ।
.
মেয়ে-এতেই চলবে ।
নয়তো ঝাঁলমুরিই
খাবো ।

ছেলে -তোমার জন্মদিনে যে পার্টি দিতে পারবো
না । .
মেয়ে-তাতে কি ?
আমার
কপালে চুমু দিয়ে বলতে পারবে না "হ্যাপি বার্থ ডে
লক্ষী বউ" । .
ছেলে -আমিতো সেটাই
চাই । কিন্তু যদি দূরে থাকি ?
.
মেয়ে -তোমার ছোট্ট
একটা এসএমএস'ই
যথেষ্ট ।
.
ছেলে -তোমাকে যে বিশাল আলিশানে রাখতে
পারবো না । .
মেয়ে-তাতে কি ? ছোট
খাট আর ছোট
ঘর হবে ?
.
ছেলে -হুম ।
.
মেয়ে -নয়তো কুঁড়ে ঘরেই চলবে ।
উঁকি দিয়ে বেড়ার ফাঁকে চাঁদের আলো দেখবো দুজন
মিলে ।
.
ছেলে- ভালো খাবারের ব্যবস্থা যে করতে পারবো না
। •
মেয়ে - তাতে কি ? ডাল আর ভাত হবে তো ।
.
ছেলে -তাও যদি না হয় ?
.
মেয়ে -দুজন না খেয়েই থাকবো ।
.
ছেলে -বোকা মেয়ে ! ভালোবাসার
মানুষটিকে না খাইয়ে রাখতে পারবো ? . •
মেয়ে-লক্ষী সোনা আমার ।
.
ছেলে -বিশ্বাস কর
আমি সত্যিই
পারবো না ।
.
মেয়ে -কি আমার
সাথে পায়ে হাঁটতে ?
.
ছেলে-না ।
.
মেয়ে - ঝাঁলমুরি খাওয়াতে ? .
ছেলে -না ।
.
মেয়ে - কুঁড়ে ঘরে রাখতে ?
.
ছেলে-না ।
.
মেয়ে-তবে কি ?

ছেলে- তোমাকে ছেড়ে একটি মুহুর্তও কাটাতে ....!!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url