দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ,,,

মালিকানা দ্বন্দ্ব, সনদ বাণিজ্য, ঢাকার বাইরে
একাধিক ক্যাম্পাস ও বিভিন্ন অনিয়মের অভিযোগে
বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের
কার্যক্রম বন্ধে হাইকোর্টের রায় বহাল রেখেছেন
আপিল বিভাগ। আদালতের এ রায়ের ফলে দারুল
ইহসান বিশ্বদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল।
বুধবার (৮ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র
কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের
চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ
মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি
জেনারেল মাহবুবে আলম। অপরদিকে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন
মাহমুদ, সঙ্গে ছিলেন আইনজীবী খায়রুল আলম
চৌধুরী।
পরে আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল
বলেন, এখন থেকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের
সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। এ রায় বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বার্তা।
বিশ্ববিদ্যালয়ের অনিয়মের ক্ষেত্রে আদালত
অত্যন্ত কঠোর

[ দারুল ইহসানের সনদধারীদের ভবিষৎ নিয়ে পড়ুন
আগামীকাল ]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url