ফেসবুকের রূপকথার কাহিনী !!!

সে অনেক আগের কথা । এক
দেশে ছিল এক রাজকন্যা । নাম
তার চম্পাকলি । তার
ভ্যারিফায়েড ফেসবুক
পেজে ছিল লাখ লাখ ফলোয়ার ।
তার সেলফিগুলোতে ছিল
হাজার হাজার লাইক । মানুষের
লাইক
পেয়ে রাজকন্যা চম্পাকলির
দিনগুলো ভালোই কাটছিল ।
একদিন রাজকন্যার
জন্মদিনে রাজামশাই
তাকে একটা আইফোন সিক্স প্লাস
উপহার দিলেন । রাজকন্যা তারপর
ডাকফেস করে বেশ
কয়েকটি সেলফি তুলল ।
সেলফি তুলে সেটা ফেসবুকে আপলোড
করতে গিয়ে দেখল, আইডিতে লগ–
ইন ফেইলড !
প্রযুক্তিবিদরা ঘাঁটাঘাঁটি করে দেখে রাজকন্যার
আইডি হ্যাক করেছে মায়াপুরীর
এক 'ব্ল্যাক হ্যাট রাক্ষস'
আইডি হ্যাক করেই পাজি রাক্ষস
রাজকন্যার আইডি থেকে পোস্ট
করতে লাগল আজেবাজে সব
স্ট্যাটাস ।
রাজকন্যার সেকি দুঃখ ! মনের
দুঃখে তার সোনার অঙ্গ
কালি হয়ে গেল ! মুখে তার
খাবার রোচে না ! মেয়ের এমন
কষ্ট দেখে রাজামশাই
ঘোষণা করলেন, ‘যে রাজকন্যার
আইডি রিকভার
করে দিতে পারবে, তার সঙ্গেই
রাজকন্যা চম্পাকলির বিয়ে দেব

সঙ্গে আমার রাজ্যের অর্ধেকও
লিখে দেওয়া হবে তাকে ।’
ঘোষণা শুনে সাত সমুদ্র
তেরো নদী পাড়ি দিয়ে,
ময়ূরপঙ্খি ঘোড়ায় চড়ে এল
শান্তিপুরের রাজপুত্র ডালিম
কুমার । প্রযুক্তিতে ডালিম
কুমারের ছিল অগাধ জ্ঞান ।
'ব্ল্যাক হ্যাট রাক্ষস' আর হোয়াইট
হ্যাট ডালিম কুমারের মাঝে শুরু
হলো সাইবার যুদ্ধ ! ভয়াবহ যুদ্ধ ।
টুজি নেটওয়ার্কের আওতায়
থাকা রাজকুমার রাক্ষসের
সঙ্গে পেরে উঠছিল
না বলে রাজামশাই
রাজ্যে আধুনিক
থ্রিজি নেটওয়ার্ক চালু করলেন ।
অবশেষে ডালিম কুমার
রাক্ষসকে পরাজিত
করে রাজকন্যা চম্পাকলির
আইডি রিকভার করে ফেলল । আর
রাক্ষসকে যাবজ্জীবন কারাদণ্ড
দেওয়া হলো সাইবার ক্রাইমের
আইনে দোষী চিহ্নিত করে ।
রাজা তাঁর কথা রাখলেন । ধুমধাম
করে রাজকন্যা চম্পাকলির
বিয়ে দিলেন রাজপুত্র ডালিম
কুমারের সঙ্গে । সেই
বিয়েতে রাজ্যের
সবাইকে নিমন্ত্রণ
করা হলো ফেসবুকে একটা ইভেন্ট
পেজ খুলে । সবাই
বিয়ে খেয়ে ঢেকুর
তুলতে তুলতে সেলফিও তুলল ।
ফেসবুকে আপলোড করল, আর লিখল,
‘ইটিং রাজকন্যার বিয়ে,
ফিলিং প্রাউড!’ অতঃপর
তারা সুখে–শান্তিতে বসবাস
করতে লাগল !

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url