গর্ভবতী নারীদের রক্তচাপই বলবে সন্তান ছেলে হবে না মেয়ে!
গর্ভবতী নারীদের রক্তচাপ বলে দিতে
পারে সন্তান ছেলে হবে না মেয়ে৷
সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে,
মাতৃত্বকালীন অবস্থায় নারীদের রক্তচাপ
সন্তানের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে৷ কানাডার মাউন্ট
সিনাই হাসপাতালের প্রসিদ্ধ
এন্ডক্রিনোলজিস্ট ও গবেষক ড. রবি
রেত্নাকরণ এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত
করেছেন৷
বিশেষজ্ঞরা জানালেন, হবু মায়ের
রক্তচাপ বেশি থাকলে পুত্রসন্তান
জন্মাবার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে
রক্তচাপ কম থাকলে কন্যাসন্তান জন্ম
নেওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে
জানা গেছে৷
২০০৯ সালে ৩৩৭৫ জন নারীর ওপর এক
সমীক্ষা চালানো হয়৷ এই নারীদের মধ্যে
১৬৯২ জন নারীর রক্তচাপ, রক্তে শর্করার
পরিমাণ, কোলেস্টেরলের পরিমাণ বেশি
ছিল৷
শেষপর্যন্ত ১,৪১১ জন নারীর পরীক্ষা-
নিরীক্ষার পর তাদের ভেতর থেকে ৭৩৯ জন
পুত্রসন্তান এবং ৬৭২ জন কন্যাসন্তানের
জন্ম দেন৷ জানা যায়, যে হবু মায়েদের
রক্তচাপ, শর্করার পরিমাণ, সিগারেট
খাওয়ার অভ্যাস এবং কোলেস্টেরল বেশি
রয়েছে তারা পুত্র সন্তান জন্ম দিয়েছেন৷
যাঁদের দেহে এর প্রভাব কম, তাঁরা কন্যা
সন্তান জন্ম দিয়েছেন৷