চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী
Chanchal Chowdhury
জন্মজুন ১, ১৯৭৪ (বয়স ৪২)
পাবনা, বাংলাদেশবাসস্থানঢাকা, বাংলাদেশজাতীয়তাবাংলাদেশীজাতিসত্তাবাঙালিশিক্ষাচারুকলাশিক্ষা প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়পেশাঅভিনেতা, মডেল, প্রভাষককার্যকাল১৯৯৬-বর্তমানউল্লেখযোগ্য কাজমনপুরা
আয়নাবাজিধর্মহিন্দুপুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি বাংলাদেশের পাবনা জেলারসুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারর্দশী। কোডা, সোডা ও ইউডা কলেজের চারুকলার প্রভাষক হিসেবে দায়িত্বে এই অভিনেতা।[১] তার প্রথম অভিনীত চলচ্চিত্র রূপকথার গল্প। ২০১০ সালে তিনি মনপুরা চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২]
শিক্ষাজীবনসম্পাদনা
তিনি গ্ৰামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েচারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চনাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়।
অভিনয় জীবনসম্পাদনা
১৯৯৬-২০০০: মঞ্চাভিনয়সম্পাদনা
১৯৯৬ সালে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনের শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক আরণ্যক নাট্যদলের কালো দৈত্য'। পরবর্তীতে এই নাট্যদলের সাথে সংক্রান্তি, রাঢ়াঙ, শত্রুগণ সহ আরও অনেক নাটকে কাজ করেন।[৩]
২০০০-২০০৫: টিভি নাটকে অভিনয়সম্পাদনা
ফরিদুর রহমানের "গ্রাস" নাটকের মাধ্যমে টিভি নাটকে তার পর্দাপন। মিডিয়াতে অল্প সময়ের মধ্যে দক্ষ অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেছেন। মোস্তফা সরওয়ার ফারুকীর"তাল পাতার সেপাই' নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন এই মঞ্চ অভিনেতা। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে।[৪]
২০০৬-২০১০: চলচ্চিত্রে অভিষেক ও প্রশংসাপ্রাপ্তিসম্পাদনা
চঞ্চলের বড়পর্দায় অভিষেক হয় ২০০৬ সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্পদিয়ে। তিনি ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারেফেরদৌসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়া ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সেরা অভিনেতা হিসেবে দর্শক জরিপ পুরস্কার লাভ করেন।[৫]পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার মনের মানুষছবিতে অভিনয় করেন। ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস মনের মানুষ অবলম্বনে লালন শাহর জীবনী নিয়ে নির্মিত।[৬]২০১৬ সালে মুক্তি প্রাপ্ত বাংলাদেশের একটি মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এটি একটি মৌলিক গল্প। এটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক কনটেন্ট ম্যাটারস লিমিটেড। এই চলচ্চিত্রে মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটি ২০১৬ সালের সেপ্টেম্বর ৩০ তারিখে মুক্তি পায়। [৭]
২০১১-বর্তমানসম্পাদনা
২০১২ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক পিতা চলচ্চিত্রে ইমন সাহারসঙ্গিতায়োজনে শাওনের সাথে "তোর ভিতরে আমি থাকি" গানে কণ্ঠ দেন।[৮] ২০১৩ সালে বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশনছবিতে অভিনয় করেন। ২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজিছবিতে অভিনয় করেন। এই ছবিতে তিনি নাম চরিত্র আয়নাসহ ছয়টি চরিত্রে অভিনয় করেন।[৯]
চলচ্চিত্রের তালিকাসম্পাদনা
চলচ্চিত্রবছরচলচ্চিত্রভূমিকাপরিচালকসহশিল্পীটীকা২০০০রূপকথার গল্পতৌকির আহমেদতাসকিন সুমি, হুমায়ুন ফরীদিপ্রথম চলচ্চিত্র২০০৯মনপুরাসোনাইগিয়াস উদ্দিন সেলিমফারহানা মিলি, মামুনুর রশীদবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা[১০]২০১০মনের মানুষকালুয়াগৌতম ঘোষপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ২০১৩টেলিভিশনসোলায়মানমোস্তফা সরয়ার ফারুকীনুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম২০১৬আয়নাবাজিশরাফত করিম আয়নাঅমিতাভ রেজা চৌধুরীমাসুমা রহমান নাবিলা, পার্থ বড়ুয়াছয়টি চরিত্রে অভিনয় করেন[১১]
নাটক
গ্রাসসূর্যের হাসিতালপাতার সিপাহীনিখোঁজ সংবাদমাঘরকুটুমওয়ারেনভবের হাটসার্ভিস হোল্ডারধান শালিকের গাঁওস্বপ্নযাত্রা
২০০৯
পাত্রী চাই
২০১১
অলসপুরপ্রতিশোধ
২০১২
হাড় কিপটালংকা কাণ্ডমন রঙিলাবাঘা শেররিয়ালিটি শো
২০১৩
ঈদের নাটক[১২]সোনালি সকাল[১৩]ইডিয়ট
২০১৪
লাল খাম বনাম নীল খাম
২০১৫
মামা বাড়ির আবদারসবুজ জলোচ্ছ্বাসওয়াইফ মানে স্ত্রী[১৪]সুজন ইতি ও একটি লাটিমসন্তানমফিজ বিএসসিকপালে যদি থাকে হাড়ফিফফাট ফুলবাবুসব পাখি ঘরে ফিরে[১৫]শাপলা স্টুডিও
২০১৬
সবজান্তা ভালোবাসা[১৬]ইতি মির্জাফরলাভ মানে ভালোবাসাইজম আনলিমিটেডঅশ্বডিম্বওয়াও ফ্যান্টাসিচাল্লু মামার চাল্লু ভাগ্নে[১৭]একজন জাদুকর[১৮]মানি ইজ প্রবলেম[১৯]মার্কামারাকথা কম কাজ বেশি[২০]পলাশ ফুলের নোলক
টেলিভিশনসম্পাদনা
উপস্থাপকসম্পাদনা
মেরিল প্রথম আলো পুরস্কার - ২০১০,[৫] ২০১২,[২১] ২০১৩
টেলিভিশন অনুষ্ঠানসম্পাদনা
বছরঅনুষ্ঠানউপস্থাপকচ্যানেলটীকা২০১৬ঈদ আড্ডা গানরুমানা মালিক মুনমুনআরটিভিঈদুল ফিতরে প্রচারিত[২২]লেট নাইট কফিমারিয়া নূর ও তৌসিফআরটিভি[২৩]
মঞ্চনাটকসম্পাদনা
বছরশিরোনামভূমিকাটীকাকালো দৈত্যআরণ্যক নাট্যদল প্রোডাকশন১৯৯৮সংক্রান্তিলালেআরণ্যক নাট্যদল প্রোডাকশন১৯৯৯প্রকৃতজনের কথাআরণ্যক নাট্যদল প্রোডাকশন২০০০ওরা কদম আলীআরণ্যক নাট্যদল প্রোডাকশন২০০৩ময়ুর সিংহাসনআরণ্যক নাট্যদল প্রোডাকশনচে-এর সাইকেলবাংলা থিয়েটার প্রোডাকশন২০০৪জয়জয়ন্তীআরণ্যক নাট্যদল প্রোডাকশনরাঢ়াঙআরণ্যক নাট্যদল প্রোডাকশনশত্রুগণআরণ্যক নাট্যদল প্রোডাকশন
পুরষ্কার ও মনোনয়নসম্পাদনা
বছরবিভাগনাটকফলাফল২০১০শ্রেষ্ঠ অভিনেতামনপুরাবিজয়ী যৌথভাবে ফেরদৌসের সাথে
বছরবিভাগচলচ্চিত্র/নাটকফলাফলদর্শক জরিপ পুরস্কার২০১০সেরা অভিনেতা (চলচ্চিত্র)মনপুরাবিজয়ীসেরা অভিনেতা (নাটক)পাত্রী চাইমনোনীত২০১২সেরা অভিনেতা (নাটক)অলসপুরমনোনীত২০১৩অলসপুরমনোনীত২০১৪ইডিয়টমনোনীত২০১৫লাল খাম বনাম নীল খামমনোনীতসমালোচক পুরস্কার২০১০সেরা অভিনেতা (চলচ্চিত্র)মনপুরামনোনীত২০১৫সেরা অভিনেতা (নাটক)লাল খাম বনাম নীল খাম