বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম -দশম শ্রেণি টপিকঃ- পরিচ্ছেদ ৩৪ সরল,জটিল ও যৌগিক বাক্য Bangla MCQ Solution...


১.যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? 
-সরল
- যৌগিক 
-জটিল 
-অধীন 
উত্তর -ক 

২.তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন-বাক্যে সমাপিকা ক্রিয়া কোন টি? 
-ভাত
-খেয়ে 
-চেয়ারে 
-বসলেন 
উত্তর -ঘ 

৩.একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?
-বিশেষ্য
-বিশেষণ
-যোজক
-অনুসর্গ
উত্তর -গ 

৪.জটিল বাক্যের উদাহরণ কোন টি? 
-যদি তুমি যাও,তবে তার দেখা পাবে। 
-পাখিগুলো আকাশে উড়ছে 
-আমরা তিন ভাই এবং দুই বোন 
-আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে 
উত্তর -ক 

৫.সময় বোঝাতে জটিল বাক্যে কোন জোড় ব্যবহার করা হয়?
-যে সে
-যত তত
-যেটুকু সেটুকু 
-যখন তখন 
উত্তর -ঘ 

৬.নিচের কোন টি সরল বাক্য? 
-পরিশ্রমী রা জীবনে সাফল্য লাভ করে 
-সে এখানে এলো এবং বসে পড়লো 
-লোকটি নিরক্ষর, কিন্তু অভদ্র নয়
-বিপদ ও দুঃখ একসঙ্গে আসে 
উত্তর -ক 

★নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং ভালো লাগলে পোস্ট টি শেয়ার করুন, ধন্যবাদ। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url