বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম -দশম শ্রেণি টপিকঃ- পরিচ্ছেদ ৩১ বাক্যের অংশ ও শ্রেণি বিভাগ Bangla MCQ Solution...
MCQ Question Solution...
১.এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থ বোধক ভাষিক একক কে কী বলে?
-বাক্য
-বাক্যাংশ
-উদ্দেশ্য
-বিধেয়
উত্তর -ক
২.বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেক টি শব্দ কে কী বলে?
-যোজক
- বর্গ
- ধ্বনি
- পদ
উত্তর -ঘ
৩.বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ কে কী বলে?
--বর্ণ
-বর্গ
- পদ
- শব্দ
উত্তর -খ
৪.বাক্যের ক্রিয়া কে যে চালায় তাকে বলে?
--কর্তা
- কর্ম
-ক্রিয়া
-পদ
উত্তর -ক
৫.সজল স্কুলে যায়। বাক্যের উদ্দেশ্য ---
-সজল
-স্কুলে
-যায়
-স্কুলে যায়
উত্তর -ক
৬.একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে?
-সরল বাক্য
--যৌগিক বাক্য
-জটিল বাক্য
-সক্রিয় বাক্য
উত্তর -গ
৭.এক বা একাধিক বাক্য ব বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কী বলে?
-সরল বাক্য
--যৌগিক বাক্য
--জটিল বাক্য
-অসক্রিয় বাক্য
উত্তর -খ
৮.বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?
-দুই
-তিন
-চার
-পাচ
উত্তর -ক
৯.কোন কিছু দেখে বা শুনে অবাক ব বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়?
-নেতিবাচক
-অনুজ্ঞাবাচক
-প্রশ্নবাচক
-আবেগবাচক
উত্তর -ঘ
★নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং ভালো লাগলে পোস্ট টি শেয়ার করুন, ধন্যবাদ