বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম -দশম শ্রেণি টপিকঃ- পরিচ্ছেদ ৪০ বাগধারা Bangla MCQ Solution...
১.বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোন অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
ক)-প্রত্যয়
খ)-বাগধারা
গ)-সমাস
ঘ)-কারক
উত্তর -খ
২.কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রানবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?
ক)-বাগধারা
খ)-প্রত্যয়
গ)-কারক
ঘ)-সমাস
উত্তর-ক
৩.বাগধারা ব্যবহারের সময় ভাষা ব্যবহার কারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?
ক)-শব্দ
খ)-অর্থ
গ)-প্রয়োগ
ঘ)-বর্গ
উত্তর-খ
৪.বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
ক)-সামাজিক অর্থনৈতিক
খ)-সামাজিক রাজনৈতিক
গ)-সামাজিক মানসিক
ঘ)-সামাজিক সাংস্কৃতিক
উত্তর-ঘ
৫.নিচের কোন টি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করে?
ক)-ভাগ্যের খেলা
খ)-দুর্লভ বস্তু
গ)-অসম্ভব কল্পনা
ঘ)-একমাত্র অবলম্বন
উত্তর-ঘ
৬.নিচের কোন টি 'দৃঢ় সংকল্প ' অর্থ প্রকাশ করছে?
ক)-এক চোখা
খ)-এক কথার মানুষ
গ)-উড়নচণ্ডী
ঘ)-কংস মামা
উত্তর -খ
৭.নিচের কোন কোন টি কৈ মাছের প্রাণ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে?
ক)-সংকীর্ণ মনা
খ)-খুব অলস
গ)-খুব চালাক
ঘ)-যা সহজে মরে না
উত্তর-ঘ
৮.পটল তোলা - এর সমার্থক বাগধারা কোন টি?
ক)-অক্কা পাওয়া
খ)-তালকানা
গ)-ডুব মারা
ঘ)-ভরাডুবি
উত্তর-ক
★নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং ভালো লাগলে পোস্ট টি শেয়ার করুন, ধন্যবাদ