কলেজে ভর্তি ফলাফল জানবেন যেভাবে... ২০২৩ | http://www.xiclassadmission.gov.bd/



২০২২-২০২৩ শিক্ষা বর্ষে কলেজের ভর্তি প্রথম ধাপের রেজাল্ট প্রকাশ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২২ সন্ধ্যায়। http://www.xiclassadmission.gov.bd/
এই ওয়েবসাইট এ প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। 
ভর্তি আবেদন এর সময় ছিলোঃ ৮ ডিসেম্বর ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। 
আবেদন কৃত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৩ লাখ
,
কলেজে ভর্তির ফল জানতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত স্থানে ভর্তিচ্ছুরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের বছর ও ভেরিফিকেশন কোড ইনপুট দিয়ে ফল জানতে পারবেন।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ৩২৮ টাকা ফি দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করা যাবে। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

আগামী ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। এই পছন্দক্রম ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১২ জানুয়ারি। সেদিনই দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি।

আর তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একই দিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url