খোকার বিড়াল ছানা- কুসুমকুমারী দাস

সোনার ছেলে খোকামণি, তিনটি বিড়াল তার,  
 একডণ্ড নাহি তাদের করবে চোখের আড়।  
 খেতে শুতে সকল সময় থাকবে তারা কাছে,  
 না হ'লে কি খোকামণির খাওয়া দাওয়া আছে?  
 এত আদর পেয়ে বিড়াছানাগুলি,  
 দাদা, দিদি, মাসি, পিসি সকল গেছে ভুলি।  
 সোনামুখী, সোহাগিনী, চাঁদের কণা ব'লে  
 ডাকে খোকা, ছানাগুলি যায় আদরে গলে।  
 সোনামুখী সবার বড় খোকার কোলে বসে,  
 সোহাগিনী ছোটো যেটি বসে মাথার পাশে।  
 মাঝখানেতে মানে মানে বসে' চাঁদের কণা,  
 একে একে সবাই কোলে করবে আনাগোনা। 
  
====== 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url