✳ অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন আলোচিত সেই নাসরিন,,,
বাংলাদেশ জাতীয় দলের
ক্রিকেটার আরাফাত সানি ও স্ত্রী দাবিদার
নাসরিন সুলতানাকে নিয়ে চলছে তুমুল আলোচনার
ঝড়। আরাফাত সানিকে নাসরিন স্বামী বলে দাবি
করলেও অস্বীকার করছে সানি ও তার পরিবার। তবে
শেষ পর্যন্ত বিষয়টা আদালতের মাধ্যমেই সুরাহ হবে।
আফারাত সানির সাঙ্গে সম্পর্ক থাকার সময় নিজের
মা-বাবার আবেগের কথা বুঝতে চাইতেন না বলে
জানান নাসরিন। এজন্য অনুতপ্ত হয়ে তিনি তার মা-
বাবার কাছে ক্ষমা চেয়েছেন।
বৃহস্পতিবার রাতে বেসরকারি একটি এফএম
রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবা-
মা আমাকে অনেক ভালবাসে। ওর সাথে সম্পর্ক
থাকার সময় তাদের আবেগের কথা বুঝতে চাইতাম
না। তবে আমি তাদেরকে অনেক ভালবাসি। আসলে
আমি আমার আবেগটা বুঝাতে পারি না। আমি কখনই
বলতে পারিনি আব্বু, আম্মু এবং বড় বোনকে কতটা
ভালবাসি।’
এসময় অনুষ্ঠানে প্রকাশ্যে তার মা-বাবাকে
উদ্দেশ্যে করে নাসরিন বলেন, ‘তোমাদের কাছে
কখনই মাফ চাইনি। আমি ভুল করেছি। তোমাদের
কথা শুনিনি। আসলে বাবা মার মত কেউ ভালবাসতে
পারে না।’
এসময় তিনি দাবি করেন, ‘আমার কাছে গোটা
পৃথিবী ছিল সানি। নিজের থেকেও আমি ওকে
বেশী ভালবেসেছিলাম। সে আমাকে যা বলেছে
আমি তাই শুনেছি। তার জন্য আমি তৃতীয় বর্ষের
ফাইনাল পরীক্ষা দেইনি, চাকরী পাওয়া সত্ত্বেও
চাকরী করিনি। কিন্তু এখন বুঝতেছি ওর কথা শুনে
আমি ভুল করেছি।’
মামলা করার বিষয়ে তিনি বলেন, ‘৭ বছর পার হয়ে ৮
বছর হল ওর সাথে আমার সম্পর্ক। আমি বারবার
তাকে সমাধানের জন্য বলেছিলাম। আমিও একটা
মানুষ। আমারো সহ্যের সীমাবদ্ধতা আছে। আমি
বাধ্য হয়েই এটা করেছি।’