✳ একটি মন খারাপ করা ছবি...

দুদিন ধরে সামাজিক মাধ্যমে একটি ছবি নানাজনের
ওয়ালে ঘুরছে। আমি দেখেও দেখছি না। কারণ
ছবিতে যে বৃদ্ধ মানুষটিকে দেখতে পাচ্ছিলাম তাঁর
চেহারা দেখতে প্রায় আমার বাবার মতো। ভেতর
আত্মার কোথায় যেন বোবা কান্না খামছে ধরছিল।
ছবিটিতে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা মিলে
একজন বৃদ্ধ মানুষকে নিয়ে টানাহেঁচড়া করছেন। কেউ
পাঞ্জাবি ধরেছেন, কেউ পা, কেউবা অস্ত্র নিয়ে
পাহারায়। এ যেন প্রবল শক্তিধর কোনো
সন্ত্রাসীকে কাবু করার আপ্রাণ চেষ্টা! সময়টা
অদ্ভুত, নাকি আমরা মানুষগুলো দিনে দিনে
কিম্ভূতকিমাকার হয়ে উঠছি?
রাস্তায় পড়ে থাকা, যন্ত্রণায় কাতর মানুষটির
অপরাধ হলো তিনি সুন্দরবন রক্ষা আন্দোলনে অংশ
নিয়েছেন। তাঁর অপরাধ, তিনি পুলিশের জলকামান
থেকে পানি ছোড়াতে বাধা দিয়েছেন। সব মানছি
যে, তিনি এই দুটো কাজই অন্যায় করেছেন। পুলিশের
কাজে বাধা দিলে গ্রেপ্তার করার ক্ষমতা তাঁদের
রয়েছে। করুন গ্রেপ্তার। কিন্তু এভাবে রাস্তায়
ফেলে নির্যাতন করতে হবে কেন? তাঁর বয়স,
শারীরিক শক্তি এতবড় বাহিনীর কাছে কি এতই
ভয়ঙ্কর আর অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল? কিসের এত
ভয়? মোটা ফ্রেমের চশমাটি আমাকে যখন কাঁদাচ্ছে
তখন ধরে নিতে হবে আমার মতো লাখো মানুষের
মনেও তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। পুলিশ আমাদের
রক্ষা করবে, নির্যাতন করবে না। আমরা পুলিশের
কাছ থেকে মানবিক আচরণ আশা করি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url