▶ এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন ।
স্বামী তাকে কতটুকু পছন্দ করে
এবং তাকে ছাড়া বাঁচতে
পারে কি না ।
তাই সে তার স্বামীর
প্রতিক্রিয়া জানার জন্য
একটা চিঠিলিখল -
" দেখো আমি তোমার প্রতি
এবং আমাদের লাইফ নিয়ে
প্রচন্ড বিরক্ত ।
আমি আর তোমার সাথে
থাকতে চাই না ।
আমি সারা জীবনের জন্য চলে
গেলাম ।
"স্ত্রী এই চিঠি টা লিখে
টেবিলের উপর রাখল।
এবং নিজে খাটের নিচে
লুকিয়ে রইলো ।
সন্ধ্যার সময় স্বামী বাসায়
আসল ।
আসার পরে স্বামী প্রথমে
চিঠিটা হাতে নিয়ে পড়ল।
তার পর কলম দিয়ে চিঠিতে
একটা লাইন কি যেন লিখল।
আবার চিঠিটা টেবিলে রেখে
দিলো ।
একটু দুঃখ ভারাক্রান্ত থেকে
কয়েক মিনিট পর ,
স্বামীর নীরবতা থেকে হঠাত
খুব খুশি হলো ।
শিস বাজাতে লাগলো ।
গান ছেড়ে ধামাক নৃত্য
শুরুকরলো ।
তারপর টেলিফোন সেটটাকে
বিছানার উপর আনল ।
আনার পর তার স্বামী
তার কোনো এক বান্ধবীকে
ফোন দিলো।
ফোনে ঐ প্রান্তকে বলছে
" আজ অটোম্যাটিক্যাল্লি
আমার লাইফ থেকে
আমার আপদ দূর হয়েছে।
ডার্লিং তুমি আমার জীবনে
আগের মতই থাকবে ।
আমার স্ত্রী আমাদের মাঝে
আর বাঁধা হয়ে থাকবে না।
তুমি এনি টাইম আমার বাসায়
চলে আসবে ।
বেবী , তোমাকে ছাড়া আমি
বাঁচব না ।
"এমন অনেকক্ষন কথা বলার পর
।
স্বামী ফোন রেখে বাসার
বাইরে চলে গেলো হাসতে
হাসতে ।
হয়তো তার ফোনের
ঐ প্রান্তের বান্ধবীকে বা
অন্য কাউকে আনতে গেছে ।
এদিকে তার স্ত্রী তো খাটের
নিচে থেকে
কাঁদতে কাঁদতে বের হলো।
এমন কুলাঙ্গার স্বামীর সাথে
সংসার করেছে
এতোদিন এই ভেবে কপাল
চাপড়াচ্ছিল ।
হঠাত তার মনে হলো ,
দেখিতো স্বামী চিঠিতে কি
লিখছে ।
তাই তাড়াতাড়ি টেবিলের
কাছে
এসে চিঠিটা হাতে নিলো ।
চিঠির ভাঁজ খুলে স্বামীর
লেখাটা বের করলো ।
স্বামী যে এক লাইন লিখে
রাখছে ,
তা হলো -
আমার জীবন থেকে চলে
গেছো
ভালো কথা ,
কিন্তু খাটের নিচে থেকে
কেন
তোমার পা দেখা যাচ্ছে।
আমি ডিম আনতে
বাইরে গেলাম।
কি বুজলেন