ভালোবাসা দিবসে কার সঙ্গে দীপিকা?

এবারের ভালোবাসা দিবস কার সঙ্গে কাটালেন দীপিকা?
উত্তরটা কিন্তু রণবীর সিং নয়। তাহলে? ফের প্রেমে
পড়লেন দীপিকা পাড়ুকোন? নাকি ব্রেকআপ? কোনওটাই
নয়। নিউ ইয়র্কে ফ্যাশন উইকে যোগ দিতে গেছেন
তিনি। সেখানেই কাটল ভ্যালেন্টাইনস ডে। ব্যক্তিগত
স্টাইলিস্ট শালিনা নাথানির সঙ্গে। স্নানের পোশাকে
দীপিকার সঙ্গে তার চা খাওয়ার ছবি পোস্ট করলেন
ইনস্টাগ্রামে। লিখলেন, ‘শহরের সব থেকে হট
ভ্যালেন্টাইনকে পেলাম’। এমনিতে দীপিকা যেখানেই
যান, সঙ্গে থাকেন শালিনা। এবারও ব্যতিক্রম হল না।
গত বছর ভ্যালেন্টাইনস ডে–তে দীপিকাকে সারপ্রাইজ
দিতে টরন্টো পৌঁছে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে
ভিন ডিজেলের সঙ্গে ‘এক্স এক্স এক্স: জ্যান্ডার কেজ’
ছবির শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকে দুজনের ছবিও পোস্ট
করেন ছবির কলাকুশলীরা। সেই তুলনায় এবারের
ভ্যালেন্টাইন বেশ সাদামাটাই কাটালেন দীপিকা। যদিও তিনি
নিজে তা মানেননি।
সূত্র : আজকাল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url