প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল, হাছিনা বেগম কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করার
অভিযোগে দায়ের করা মামলায় হাছিনা বেগমকে রিমান্ড
শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার
দুইদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা
শেরেবাংলা নগর থানার এসআই আব্দুল মালেক আসামি হাছিনা
বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার
আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম শুনানি শেষে তাকে
কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৩ ফেব্রুয়ারি হাছিনা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর
করেন আদালত।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ হাছিনা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ
করে। পুলিশের দাবি, হাছিনা বেগম দীর্ঘদিন ধরে
প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের স্বাক্ষর জাল
করে প্রতারণা করে আসছিল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url