⊙ টাইগারদের বিপক্ষে ভারতের দল ঘোষণা: দলে আছেন যারা
ফেব্রুয়ারিতেই ভারতের বিপক্ষে
বাংলাদেশের বহুল প্রতিক্ষীত টেস্ট ম্যাচ। নয়
ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদে শুরু হতে যাওয়া
টেস্ট ম্যচের আগে বিশ্রাম পাচ্ছেন রবীচন্দ্রন
অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
তাদেরকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে তিন
ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল
ঘোষণা করেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন
ইন্ডিয়া (বিসিসিআই)। অশ্বিন ও জাদেজার বদলী
হিসেবে দলে রাখা হয়েছে অমিত মিশ্র ও
পারভেজ রাসুলকে।
২৬ জানুয়ারি, বৃহস্পতিবার কানপুরের ম্যাচ দিয়ে
শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ
ফেব্রুয়ারির একেবারে গোড়ায় চলে যাবে ভারতে।
হায়দ্রাবাদেই মূল টেস্ট শুরুর আগে তারা একটা
প্রস্তুতি ম্যাচও খেলবে।
ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট
কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, লোকেশ
রাহুল, মানদ্বীপ সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না,
ঋষাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অমিত মিশ্র,
পারভেজ রাসুল, জুবেন্দ্র চাহাল, মানিশ পান্ডে,
জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও আশিষ
নেহরা।