পাখি সব করে রব রাত্তি পোহাইল... মদনমোহন তর্কালঙ্কার
পাখী সব করে রব রাতি পোহাইল।
কাননে কুসুম কলি ফুটিয়া উঠিল।।
রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।।
ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি আসিয়া জুটিল।।
গগণে উঠিল রবি লোহিত বরন।
আলোক পাইয়া সকল পুলকিত মন।।
শীতল বাতাস বয় জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে নিশির শিশির।।
উঠ শিশু মুখ ধোও পর নিজ বেশ।
আপন পাঠেতে মন করহ নিবেশ।।